দক্ষিণ পূর্ব

শনিবার থেকে ইআবির অধীনে কামিল পরীক্ষা শুরু

Masud forhan
প্রকাশ : ২ জানুয়ারী ২০২৬
পঠিত :
শনিবার থেকে ইআবির অধীনে কামিল পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক 

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত সারাদেশের কামিল মাদ্রাসাসমূহের দুই বছর মেয়াদী কামিল স্নাতকোত্তর ২০২৪ সালের পরীক্ষা শনিবার (৩ জানুয়ারী ২০২৬) থেকে শুরু হবে।

এ বছর কামিল স্নাতকোত্তর পরীক্ষায় সারাদেশের ১৫৭টি কেন্দ্রে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে প্রায় ৩৯ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে । কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফিকাহ এবং কামিল আদব বিষয়ে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে ।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যবেক্ষক টিমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা মনিটরিং করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।