দক্ষিণ পূর্ব

এক যুগ পর ছোট ভাইয়ের বাসায় খালেদা জিয়া

মনির ফয়সাল
প্রকাশ : ১১ মে ২০২৫
পঠিত :
এক যুগ পর ছোট ভাইয়ের বাসায় খালেদা জিয়া
দক্ষিণপূর্ব ডেস্ক

এক যুগের বেশি সময় পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো নিকট স্বজনের বাসায় বেড়াতে গেলেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার দুই পূত্রবধূ- বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকার স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

শনিবার (১০ মে) রাত ৯টা ১৩ মিনিটে নীল রঙের একটি প্রাইভেটকারের সামনের সিটে বসে গুলশানের বাসা ফিরোজা থেকে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যান বিএনপি চেয়ারপারসন। ফিরোজায় ফিরে আসেন রাত ১টা ৪৫ মিনিটে। 

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘একটি পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে ম্যাডাম তার ছোট ভাইয়ের বাসায় গেছেন। একান্তে সময় কাটিয়েছেন।’

দলীয় সূত্র জানায়, ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পর শামীম ইস্কান্দরের বাসায় উঠেছিলেন খালেদা জিয়া। বহু বছর পর আজ গেলেন এই বাসায়।

গাঢ় নীল রঙের একটি শাড়ি পরে বেরিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নিজের বাসভবন ফিরোজা থেকে তিনি বের হওয়ার সময় গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তার নামে স্লোগান দিয়েছেন। 

লন্ডনে চিকিৎসা শেষে গত ৬ মে ঢাকায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিমানে চড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে পথে উচ্ছ্বাস করেন। তাদের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানে নিজের বাসভবনের সামনে গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।