দক্ষিণ পূর্ব

কর্ণফুলীতে চারটি চোরাই সিএনজিসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

Masud forhan
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫
পঠিত :
কর্ণফুলীতে চারটি চোরাই সিএনজিসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক 

কর্ণফুলী থানা পুলিশ একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। একই সাথে চুরি হওয়া সিএনজিসহ মোট চারটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে কর্ণফুলী থানার বড়উঠান এলাকার ডাকপাড়ায় একটি চায়ের দোকানের সামনে থেকে মো. রফিকের মালিকানাধীন একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। এ সময় সিএনজিটির চালক শাফায়াতুল করিম চা পান করতে দোকানে গিয়েছিলেন। চা খাওয়া শেষে ফিরে এসে তিনি দেখেন সিএনজিটি তার জায়গায় নেই।

এই ঘটনায় ভুক্তভোগী মো. রফিক কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর পরই কর্ণফুলী থানা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শফি উল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে চরপাথরঘাটা ইউনিয়নের ছাবের চেয়ারম্যানের বাড়ির পাশে একটি ভবন থেকে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য মো. আব্দুল করিমকে (৫৪) গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর আব্দুল করিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চুরি হওয়া সিএনজিটি ছাড়াও আরও তিনটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করে। উদ্ধার করা সিএনজিগুলো জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।