দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম মহানগর এলডিপির নেতৃত্বে গিয়াস-জাফর

মনির ফয়সাল
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
চট্টগ্রাম মহানগর এলডিপির নেতৃত্বে গিয়াস-জাফর
নিজস্ব প্রতিবেদক

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম এ কমিটি অনুমোদন দেন। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ গিয়াস উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক হয়েছেন জাফর আহমদ চৌধুরী।

কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে এস.এম. দিদারুল আলম, মৌলানা শাহ আলম আল কাদেরী, অধ্যাপক জহিরুল হক চৌধুরী ও মোহাম্মদ উদ্দিনকে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বিএম সায়েদুল হক ও আজহারুল ইসলাম অপু। সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী। সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ মোরশেদ।

এছাড়াও কোষাধ্যক্ষ আবু সৈয়দ, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এবং সহ দপ্তর সম্পাদক আবদুল হালিম। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন আবদুল্লাহ আল-নোমান, সহ-প্রচার সম্পাদক হয়েছেন মৌলানা মোহাম্মদ জাহেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাছির উদ্দীন, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কাসেম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সত্যজিত বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোহাম্মদ একরামুল করিম ইমন, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুছা, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক, নিরক্ষরতা দূরীকরণ সম্পাদক মোহাম্মদ শোয়াইব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ সেলিম, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট হিরামনি বিলকিস, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক মোহাম্মদ হারুন হায়দার এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হয়েছেন মোজাম্মেল হক।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।