নিউজ ডেস্ক
লন্ডনে একটি সেমিনার থেকে বের হওয়ার সময় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ইউনিভার্সিটি অব লন্ডন-এর স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস) প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি যৌথ সেমিনারে যোগ দিতে এসেছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রায় ১৮ জন আওয়ামী লীগ কর্মী সোয়াসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
বাংলাদেশ হাই কমিশন জানায়, উপদেষ্টা এবং কর্মকর্তারা অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ত্যাগ করার সময় তাদের গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়। এছাড়াও, কয়েকজন দুষ্কৃতকারী রাস্তার ওপর শুয়ে গাড়ির পথ আটকে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সরিয়ে দেয়।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ এই ঘটনার পর বাংলাদেশ হাই কমিশনকে আশ্বস্ত করেছে যে তারা মাহফুজ আলমের নিরাপত্তা নিশ্চিত করবে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।