দক্ষিণ পূর্ব

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪

Masud forhan
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় বাবা মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ঠাকুরদিঘী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

নিহত পিতার নাম মো. গোলাম সরোয়ার ও তার তিন বছর বয়সী শিশু কন্যা মুসকান। 
পুলিশ জানায়, ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কের পাশে পোশাক কারখানার পণ্যভর্তি একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিলো।  ঢাকা থেকে কক্সবাজারমুখী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে ধাক্কা দেয়। 

এসময় প্রাইভেটকারটির সামনের অংশ কাভার্ড ভ্যানের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই বাবা মেয়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে। আহত ২ জন মা ও ছেলে। তাদেরকে স্থানীয় হাসপাতাল ও অপর ২ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। হতাহতদের বাড়ি ঢাকার উত্তরার ১০ নম্বর সেক্টরে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।