দক্ষিণ পূর্ব

ঢাকায় শিক্ষক নেতার উপর হামলার প্রতিবাদে মীরসরাইয়ে শিক্ষকদের কর্মবিরতি

sathi
প্রকাশ : ২৩ মে ২০২৫
পঠিত :
ঢাকায় শিক্ষক নেতার উপর হামলার প্রতিবাদে মীরসরাইয়ে শিক্ষকদের কর্মবিরতি
মীরসরাই প্রতিনিধি 

শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বানে শিক্ষক নেতা কাওছার আহমেদ এর উপর হামলার প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে মীরসরাইয়ে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২২ মে) দিনব্যাপী এই কর্মবিরতি পালন করে শিক্ষকরা।

সরেজমিনে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সকল শিক্ষক শিক্ষিকারা শিক্ষক মিলনায়তনে বসে আছে। তাদের সামনে হাজিরা খাতা। শ্রেণীকক্ষে চলছে শিক্ষার্থীদের হৈ-হুল্লোড়। 

করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, আমাদের একজন শিক্ষক নেতার উপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই‌। এই হামলার প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি।

মীরসরাই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেবি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  বাবু সুভাষ সরকার জানান, সারাদেশের ন্যায় আমাদের মীরসরাইয়েও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মবিরতি পালন করছি। একজন শিক্ষক নেতার উপর এমন হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই‌।

উল্লেখ্য, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচিতে গতকাল শিক্ষকদের অপর একটি সংগঠনের সদস্যরা হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করে দিয়েছেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও হট্টগোল হয়। সংগঠন নেতা অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে পূর্বের মামলায় আটক ও শারীরিক হেনস্থার শিকার হয়।

অপরদিকে, বাংলাদেশ শিক্ষক সমিতির অন্তর্ভুক্ত জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয়, ঝুলনপোল বেণী মাদব উচ্চ বিদ্যালয় সহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করছে না বলে জানা যায়।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।