দক্ষিণ পূর্ব

ফ্যাসিবাদের আদর্শে পার্বত্য চট্টগ্রামের জনগণের মধ্যে বিভাজন করে রাখা হয়েছিল: নাহিদ ইসলাম

Masud forhan
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫
পঠিত :
ফ্যাসিবাদের আদর্শে পার্বত্য চট্টগ্রামের জনগণের মধ্যে বিভাজন করে রাখা হয়েছিল: নাহিদ ইসলাম
বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদ ফ্যাসিবাদের আদর্শে পার্বত্য চট্টগ্রামের জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছিলেন স্বৈরাচারী হাসিনা সরকার। কোনো নিপীড়ন বা বিভাজন আমরা মেনে নেব না।

শনিবার (১৯ জুলাই) রাত সোয়া ৯টায় বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

এনসিপি আহ্বায়ক বলেন, পার্বত্য চট্টগ্রামে জাতিসত্তার পরিচয়ে নিপীড়ন, নির্যাতন, বিভাজন আমরা মেনে নেবনা। বান্দরবানের প্রতিটি মানুষের ঘরে ঘরে ইনসাফের উন্নয়ন পৌঁছে দিয়ে অর্থনৈতিকভাবে এ অঞ্চলকে সমৃদ্ধশালী করতে চাই।

নাহিদ ইসলাম আরও বলেন, কখনো রাজাকার বনাম মুক্তিযোদ্ধা, কখনো বাঙালি বনাম পাহাড়ি, কখনো বা ধর্মনিরপেক্ষতা আখ্যা দিয়ে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছিল ফ্যাসিবাদের আদর্শে গড়া মুজিববাদ সরকার। তারা চাইলেই আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধান করতে পারতেন। কিন্তু তারা তা করেনি। এই বিভাজনকে ভিত্তি করে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। মুজিববাদী সংবিধান গোড়া থেকে একটি ফ্যাসিস্টবাদী সংবিধান ছিল, যেটি সমাজ ও রাষ্ট্রকে বিভাজন করে রেখেছিল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সকল বিভাজন দূর হয়েছে। সকলকে ঐক্য করতে পেরেছি। বাংলাদেশ পন্থার মাধ্যমে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবো।

দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন,৭২ পরবর্তীতে বিভিন্ন জাতীসত্ত্বাকে স্বীকৃতি না দিয়ে বাঙ্গালী বানাতে চেয়েছিল। পাহাড়কে অস্থিতিশীল করার চক্রান্ত করা হয়, বাংলাদেশ বিনির্মান করতে হলে সবাইকে ঐক্যবন্ধ হতে হবে। আমরা জাতিগত বিভাজন দূর করে মর্যাদা প্রতিষ্ঠা করবো। যারা লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো.শহীদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, এনসিপির যুগ্ম সচিব নাহিদা সরোয়ার নিভা, চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, এনসিপির চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবায়রুল হাসান আরিফ ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।