দক্ষিণ পূর্ব

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এ এম নাজিম উদ্দিন

মনির ফয়সাল
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৫
পঠিত :
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এ এম নাজিম উদ্দিন
দক্ষিণপূর্ব ডেস্ক

গুরুতর অসুস্থ বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন। 

শুক্রবার (০৩ অক্টোবর) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে থাইল্যান্ডের রাজধানী-ব্যাংকক বামরুনগ্রাদ হাসপাতালে রওনা করেন। এসময় তিনি দেশবাসী সকলের কাছে রাজনৈতিক, সামাজিক সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন। 

এ এম নাজিম উদ্দিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, বাম পায়ে ডায়াবেটিসজনিত নেক্রোটাইজিং ফ্যাসাইটিস ও ইম্পেন্ডিং সেপটিসেমিয়ায় ভুগছেন। এ এম নাজিম উদ্দিন চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি, বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশন (বিএমএফ)-এর সভাপতি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিঅল কাউন্সিল (আইবিসি)-এর সভাপতি, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ এল.আর.সি চট্টগ্রাম (বিআইএলএস)-এর চেয়ারম্যান।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।