ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় সংলগ্ন প্রায় আড়াই কোটি টাকার জমি উদ্ধার করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ মৌজার বিএস ১নং খাস খতিয়ানভুক্ত ১০১৯ নং দাগের ৮ শতক জমিটি উদ্ধার করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন যাবত জমিটি বিভিন্ন পক্ষ অবৈধভাবে ১১টি দোকান বসিয়ে বেদখল করে রেছেছিলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর নজরে আসলে উচ্ছেদের উদ্যোগ নিয়ে দখলকারীদেরকে পর্যাপ্ত সময় দিয়ে নোটিশ দেয়।
আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ টিম পৌঁছানোর আগেই প্রায় ৮০% স্থাপনা দখলকারীরা সরিয়ে নেন। পরে অন্যান্য সামগ্রী অপসারণ করে সরকারের নিয়ন্ত্রনে নেওয়া হয়। জমির আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোকতার হোসেনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।