দক্ষিণ পূর্ব

ড্যাব নেতা ডা. নাজমুল মোরশেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মনির ফয়সাল
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫
পঠিত :
ড্যাব নেতা ডা. নাজমুল মোরশেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
দক্ষিণপূর্ব ডেস্ক

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আজীবন সদস্য এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সৈনিক ড্যাব নেতা ডা. নাজমুল মোরশেদ চৌধুরী এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১২ অক্টোবর) দুপুরে ড্যাব চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০ টায় খতমে কোরআন অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে মরহুম ডা. নাজমুল মোরশেদ এর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমেদ, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, ডা. শামীম আল মামুন, ডা. ইমরোজ উদ্দিন, ডা. রিফাত কামাল রনি, ডা. ইফতেখার মো. আদনান, ডা. ইমরান হোসেন, ডা. মোস্তাফিজুর রহমান নাহিদ, ডা. জামাল উদ্দিন, ডা. মাজেদ সুলতান, ডা. তানভীর হাবীব তান্না, ডা. আসিফ মাহারাজ, ডা. মেহেদী হাসান, ডা. রিয়াসাত শাহাবুদ্দিন, ডা. মাহমুদুল হাসান, ডা. মাহমুদ আল ফারাবী, ডা. জায়েদ বাশরী, ডা. রাজেদ আল হাসান, ডা. মুন্সী ফয়জুল রাব্বী, ডা. মাইমুন রিদওয়ান, ডা. তাহসিন নুর অমি, ডা. হাসিবুল হাসিব সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এর চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।