দক্ষিণ পূর্ব

চিন্ময় দাসের জামিন বাতিলের দাবিতে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

Masud forhan
প্রকাশ : ৪ মে ২০২৫
পঠিত :
চিন্ময় দাসের জামিন বাতিলের দাবিতে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিক্ষোভ
দক্ষিণপূর্ব ডেস্ক 

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে যাওয়া চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিলের দাবি এবং আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম। 

রোববার (৪ মে) সকাল ১১টা থেকে চট্টগ্রাম নগরের আদালত এলাকার দোয়েল চত্বরে জমায়েত হতে শুরু করেছে ছাত্র-জনতা। এদিন দুপুরে চিন্ময় দাসের জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। 

এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের দাবি, উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনের মুখপাত্র চিন্ময় দাসের জামিন বাতিল করতে হবে। এই চিন্ময়ের হুকুমেই আইনজীবী আলিফকে হত্যা করা হয়েছে। আইনজীবী আলিফ হত্যার হুকুমদাতা হিসেবে দ্রুত বিচারের মাধ্যমে চিন্ময়ের ফাঁসির দাবি জানান তারা। 

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রিজাউর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, কোর্ট বিল্ডিংয়ের দোয়েল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ আলিফ ভাইয়ের হত্যার বিচারপ্রার্থী চট্টগ্রামের তরুণরা যাচ্ছে, আপনারা যে যেখানে আছেন কোর্ট বিল্ডিং চত্বরের দিকে মুভ করেন। যারা স্ব শরীরে উপস্থিত হতে পারছেন না তারা আলিফ ভাইয়ের হত্যার বিচারের দাবিতে অনলাইনে সরব থাকুন এবং দোয়েল চত্বরে উপস্থিত হতে আহ্বান জানান। আলিফ ভাইরে ভুলে যাইয়েন না ভাইয়েরা। উনি বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন।

জানা গেছে, গত বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে আদালতের বাইরে রঙ্গম সিনেমা হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময়ের অনুসারী সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এরপর থেকে কারাগারে রয়েছেন চিন্ময়।

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে শুনানি করা হবে আজ রোববার (৪ মে)। আজ রোববার দুপুরে এ বিষয়ের উপর শুনানি করা হবে বলে গত বুধবারই দিন নির্ধারণ করা হয়। গত বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।