দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম মহানগরে এনসিপির ৩২ সদস্যের সমন্বয় কমিটি গঠন

Masud forhan
প্রকাশ : ৯ আগস্ট ২০২৫
পঠিত :
চট্টগ্রাম মহানগরে এনসিপির ৩২ সদস্যের সমন্বয় কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ৩২ সদস্যের চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এ সমন্বয় কমিটি অনুমোদন করা হলো।

নবগঠিত চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে মীর আরশাদুল হককে। যুগ্ম সমন্বয়কারী হলেন, মোহাম্মদ এরফানুল হক, আরিফ মঈনুদ্দিন, মো. রাফসান জানি রিয়াজ, মীর মোহাম্মদ শোয়াইব, মো. জসিম উদ্দিন ওপেল, জোবাইর হোছেন, মুহাম্মদ সাঈদুর রহমান ও নিজাম উদ্দিন।
 
৩২ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, মোহাম্মদ ফরহাদুল আলম সবুজ, মোহাম্মদ বেলাল হোসেন, সাদিয়া আফরিন, সাহেদ ইকবাল চৌধুরী, রকিবুল হাসান, মোহাম্মদ সোহরাব চৌধুরী, মোহাম্মদ রিদুয়ান কাদের, লুৎফুর রহমান রোহান, অ্যাডভোকেট আবির মুহাম্মদ, মেহেদী হাসান জনি, সুব্রত পাল, ইফহামুল হক আশেক, সৈয়দ এহছানুল হক, মো. আজগর আলী (আশিক), ডা. মাহতাব উদ্দিন আহমদ, মো. এমদাদুল হক, মো. মিজানুর রহমান (নোবেল), মোহাম্মদ আজাদ, হৃদয় দত্ত, আকরাম হোসাইন বাপ্পি, মুহাম্মদ ইসমাঈল শরীফ, তাহজিব চৌধুরী ও রুহুল আমিন।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।