দক্ষিণ পূর্ব

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৭ প্রবাসী নিহত

মনির ফয়সাল
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৫
পঠিত :
ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৭ প্রবাসী নিহত
নিজস্ব প্রতিবেদক  

ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের সাত বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। নিহতদের মধ্যে পরিচয় পাওয়া চার জন হলেন- উপজেলার সারিকাইত ইউনিয়নের আলী কব্বর সেরাংয়ে ছেলে আমিন সওদাগর, শহিদুল্লাহর ছেলে আরজু, ইব্রাহীম মিস্ত্রীর ছেলে রকি, আবুল মনসুরের ছেলে সাহেদ,মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, জামাল উদ্দিনের ছেলে জুয়েল। একসঙ্গে একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের সহকর্মী শিপন এবং সজীব চৌধুরী জানিয়েছেন, নিহতরা সবাই সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার দিন দুপুরে তারা সাগরে কাজ শেষে আবাসস্থলে ফিরছিলেন। পথে দুকুম সিদরা এলাকায় পৌঁছানোর পর, একটি বেপরোয়া গতির  গাড়ি তাদের বহনকারী গাড়িকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান।

সারিকাইতের এক বাসিন্দা বলেন, একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এই দুর্ঘটনার খবর সহ্য করা সত্যিই কঠিন।

ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য। প্রচুর বাংলাদেশি সেখানে কাজ করেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।