দক্ষিণ পূর্ব

পাকিস্তানের পতাকা বিক্রেতাদের তথ্য সংগ্রহ করছে ভারতীয় পুলিশ

Masud forhan
প্রকাশ : ১৯ মে ২০২৫
পঠিত :
পাকিস্তানের পতাকা বিক্রেতাদের তথ্য সংগ্রহ করছে ভারতীয় পুলিশ
দক্ষিণপূর্ব ডেস্ক 

কাশ্মিরের পেহেলগাঁওয়ে সশস্ত্র হামলার পর পাকিস্তানের পতাকা তৈরি, বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের ওপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সম্প্রতি বডিগার্ড মাসিক ক্রাইম মিটিংয়ে থানাগুলোকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়। খবর- হিন্দুস্থান টাইমস

মনোজ ভার্মা জানিয়েছেন, শহরে যারা পাকিস্তানের পতাকা তৈরি বা বিক্রি করছেন এবং যারা সেই পতাকা কিনছেন, তাদের সঠিক তথ্য থানাগুলোকে সংগ্রহ করতে হবে। ক্রেতাদের উদ্দেশ্য ও অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্যও দিতে হবে।

সম্প্রতি পেহেলগাঁও হামলার ঘটনার পর বনগাঁয়ে পাকিস্তানের পতাকা ব্যবহার করে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এমন পরিস্থিতি যাতে কলকাতায় না ঘটে, সে জন্য আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এদিকে ই-কমার্স সংস্থাগুলো অনলাইনে পাকিস্তানের পতাকা বিক্রি করছিল বলে অভিযোগ ওঠে। ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি পাঠায়। এরপরই কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সচেতন করে।

পাকিস্তানের পতাকা ব্যবহার করে কেউ যেন অশান্তি, ঘৃণা কিংবা সাম্প্রদায়িক হিংসায় ইন্ধন জোগাতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।