দক্ষিণ পূর্ব

বাকলিয়ায় প্লাস্টিক কারখানায় আগুন

মনির ফয়সাল
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৫
পঠিত :
বাকলিয়ায় প্লাস্টিক কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিকের উত্তরে পাশে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৪ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে  আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস জানায়, বিকেল সোয়া ৫টার দিকে কারখানায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো কারখানা ও এলাকা। পরে ফায়ারা সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থল গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

কয়েকজন স্থানীয় বাসিন্দারা জানায়, বিকেল সোয়া ৫টার দিকে আগুন লাগে। এ সময় আশপাশে আতঙ্কে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।