দক্ষিণ পূর্ব

পটিয়ায় ইউপি মেম্বারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Masud forhan
Masud forhan
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১১:২২ দুপুর
পঠিত : ৬
পটিয়ায় ইউপি মেম্বারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Degchibarictg
পটিয়া সংবাদদাতা 

চট্টগ্রামের পটিয়ার শোভন্দণ্ডী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামশেদ হিরুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

সে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের বক্স আলী ফকির বাড়ির মৃত মোঃ শুক্কুর মেম্বারের পুত্র। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত বক্স আলী ফকির বাড়ির বাসিন্দা শামশেদ হিরু প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দেন। তবে তার বিরুদ্ধে থানায় মামলা থাকার কারনে গ্রেফতারের ভয়ে তিনি নিজ বসতঘরে না থেকে পার্শ্ববর্তী একটি কাচারিঘরে রাত যাপন করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি সেই কাচারিঘরে ঘুমুতে যান। শুক্রবার সকাল ৬টার দিকে তার স্ত্রী ডাকতে গিয়ে সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন, তিনি রশিতে ঝুলছেন। পরে দরজা ভেঙে দেখা যায়, তার বুকে রক্তের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের ছোট ভাইয়ের দাবি, আমার ভাইয়ের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত চাচ্ছি। 

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।