দক্ষিণ পূর্ব

পটিয়ায় সেনা অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

Masud forhan
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫
পঠিত :
পটিয়ায় সেনা অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার
পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় মধ্যরাতের সেনা অভিযানে মো. মঈনুদ্দিন (৪৩) নামের এক ইয়াবা কারবারি গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার একই এলাকার মৃত কবির আহমদের পুত্র বলে জানা গেছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি সেনাক্যাম্পের। পটিয়া সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব জাকির নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করেন।

রোববার রাত আনুমানিক ১টার দিকে পটিয়ার ধলঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মঈনুদ্দিনের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক গ্রহণের সরঞ্জামসহ ১৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করার জন্য তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, আইনী প্রক্রিয়া শেষে আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।