দক্ষিণপূর্ব ডেস্ক
ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের নির্মম প্রহারে নিহত চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১ তম ব্যাচ (২০ তম বিডিএস) এর ছাত্র আবিদুর রহমান আবিদ এর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) শহীদ আবিদের মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ ও চমেক শিক্ষার্থীদের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ আবিদের সহপাঠী ডা. মাহমুদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, শহীদ আবিদের মামা মো. সোহেল, সহ সভাপতি ডা. আনিসুল হোসেন বাবুল এবং ডা. নুরুল করিম চৌধুরী, মহানগর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. এস এম সরোয়ার আলম, জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. ইমরোজ উদ্দিন, অধ্যাপক ডা. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ডা. শাখাওয়াত মাহমুদ খাঁন, অধ্যাপক ডা. এস এম জাহেদ, ডা. মোস্তাফিজুর রহমান নাহিদ, ডা. মোহাম্মদ মুছা মিয়া, ডা. হাবিব হাসান, ডা. তৌহিদুল ইসলাম, ডা. নুরুদ্দিন জাহাঙ্গীর সেলিম, ডা. জামাল উদ্দিন, ডা. রিফাত কামাল রনি, ডা. ইমরান হোসেন, ডা. তানভীর হাবীব তান্না, ডা. সাইফুদ্দিন সোহাগ, ডা. মোনায়েম ফরহাদ, ডা. সাদ্দাম হোসেন, ডা. মেহেদী হাসান, ডা. আসিফ মাহারাজ, ডা. রিয়াসাত শাহাবুদ্দিন, ডা. ইফতেখার আহমেদ অনি, ডা. মামুনুল হক, ডা. রাজেদ আল হাসান, ডা. মুন্সী ফয়জুল রাব্বী, ডা. মাইমুন রিদওয়ান, ডা. হাসমত আলী, ডা. হাসিবুল হাসিব সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অসংখ্য চিকিৎসক , কর্মকর্তা কর্মচারী, চমেক সাধারণ শিক্ষার্থী ও মুসুল্লি বৃন্দ। এর আগে সকাল ১০ টায় শহীদ আবিদের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন অনুষ্ঠিত হয়।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।