দক্ষিণ পূর্ব

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন চবির ড. নসরুল কদির

sathi
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫
পঠিত :
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন চবির ড. নসরুল কদির
ডেস্ক রিপোর্ট 

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) পরিচালিত একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. এসএম নসরুল কদির।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি জানান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কাঠামোকে আধুনিক ও গুণগতমানসম্পন্ন করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

ড. এসএম নসরুল কদির জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে পিএইচডি ডিগ্রি লাভ করেন অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে শিক্ষকতা করছেন এবং ফিন্যান্স বিষয়ে গবেষণায় অবদান রেখে আসছেন।

উল্লেখ্য, এর আগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. অনুপম সেন। তাঁর মেয়াদ শেষে হওয়ার আগে অব্যাহতি  নেন তিনি। পরে নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া জন্য সুপারিশ করে সিসিসি।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।