নিজস্ব প্রতিবেদক
নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ হলো মানবসেবা। তাই সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হবে এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে জনমত গড়ে তুলতে হবে। তিনি সমাজের বিশিষ্টজন ও সচেতন মহলকে এ কাজে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরের দক্ষিণ কাট্টলীস্থ কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের আমীর আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন যুব বিভাগের দায়িত্বশীল শফিকুল মাওলা শোভন।
অধ্যক্ষ হেলালী বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। আমাদেরকে এমন কাজ করতে হবে যা মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এভাবেই জনগণকে বোঝাতে হবে যে দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, বরং ন্যায়, সেবা ও উন্নয়নের প্রতীক।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী। এছাড়া বক্তব্য রাখেন থানা জামায়াতের শূরা সদস্য এটিএম মাকসুদুল মাওলা, সেলিম মাহমুদ সাইফুদ্দিন, দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বায়তুলমাল সম্পাদক বেলাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট শেখ জোবায়ের মাহমুদ, সাংগঠনিক ওয়ার্ড সভাপতি নাজমুল হক, আবুল হাশেম চৌধুরী, আবু সাঈদ, কারী নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সবাই আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধান ও কল্যাণমূলক কাজে যারা পাশে থাকে, জনগণ তারাইকে সমর্থন করে। তাই মাঠপর্যায়ে জনগণের পাশে দাঁড়িয়ে দাঁড়িপাল্লার পক্ষে জনমত তৈরি করা সম্ভব হবে।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।