দক্ষিণ পূর্ব

চুয়ান্ন বছর দেশকে যারা লুটেপুটে খেয়েছে, তাদের জনগণ আর চায় না: অধ্যক্ষ হেলালী

মনির ফয়সাল
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫
পঠিত :
চুয়ান্ন বছর দেশকে যারা লুটেপুটে খেয়েছে, তাদের জনগণ আর চায় না: অধ্যক্ষ হেলালী
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “চুয়ান্ন বছর ধরে যারা দেশকে লুটেপুটে খেয়েছে, জনগণ আজ তাদের আর চায় না। ক্ষমতায় যাওয়ার সময় তারা জনগণের পা ধরে, আর ক্ষমতায় গিয়ে জনগণের মাথায় কাঠাল ভেঙে খায়। এমন ভণ্ডামিপূর্ণ ভোটিং ব্যবস্থা দেশবাসী আর মেনে নেবে না।”

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রুবিগেইট এলাকার ভালিকা উলেন মিল চত্বরে চট্টগ্রাম পলিটেকনিক কেন্দ্রের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, সংঘর্ষ ও হানাহানি বন্ধ করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বাস্তবায়ন করা জরুরি। এই পদ্ধতি কার্যকর হলে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে এবং প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় পলিটেকনিক জোন প্রধান ইমরান সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর শুরা সদস্য ও পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। তিনি বলেন, “অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর মতো সৎ, যোগ্য ও আদর্শবান ব্যক্তিরা সংসদে গেলে দেশের আমূল পরিবর্তন ঘটবে, দুর্নীতি দূর হবে। আগামীর সংসদ হবে ইসলামের আলোকে পরিচালিত সংসদ, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন টেকনিক্যাল সাংগঠনিক ওয়ার্ডের সহ-সচিব মেজবাহ উদ্দীন। এছাড়া ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদারসহ স্থানীয় বিভিন্ন মসজিদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তাদের মধ্যে ছিলেন মাহবুবুর রহমান, মাঈনুদ্দীন মাস্টার, নূর মোহাম্মদ, ফজলুল হক, নুরুন্নবী, হাফেজ শরীফ, মো. নাছির, ইঞ্জিনিয়ার মামুন, মামুন তালহা, মোহাম্মদ আলী, মাওলানা সেলিম ও মাওলানা সাইফুল ইসলাম। 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।