দক্ষিণ পূর্ব

হত্যা-ধর্ষণ মামলার চার আসামি র‍্যাবের পৃথক অভিযানে আটক

Masud forhan
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫
পঠিত :
হত্যা-ধর্ষণ মামলার চার আসামি র‍্যাবের পৃথক অভিযানে আটক
ডেস্ক রিপোর্ট 

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, নগরেরর বাকলিয়া ও বন্দর এলাকায় এবং ফেনী জেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে হত্যা, ধর্ষণ ও দস্যুতা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। 

রোববার (২৭ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন।

গ্রেপ্তার চারজন হলেন, নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মৃত শুক্কুরের ছেলে মো. রহিম (৩৯), সীতাকুণ্ড থানার গুলিয়াখালী এলাকার মো. শাহজাহানের ছেলে মো. হাসান (২৫), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী গ্রামের সামসুর রহমানের ছেলে তাওহিদুল ইসলাম (২৩) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার সনমান্দি গ্রামের সুমন আলীর ছেলে মো. শাহ জালাল (২৯)।

র‍্যাব বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নগরের বাকলিয়া থানার সাকিব হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. রহিমকে একই থানার লতিফহাট এলাকা থেকে শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গত বছরের ৫ আগস্ট সাকিবকে বাসা থেকে ডেকে কালামিয়া বাজার এলাকায় নিয়ে হত্যা করা হয়েছে বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে।

একই দিন রাত পৌনে ৮টার দিকে নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সীতাকুণ্ড থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো. হাসানকে। তার বিরুদ্ধে গত ৮ মার্চ মামলাটি দায়ের করা হয়। ওই মামলার ২ নম্বর আসামি তিনি।

অন্যদিকে, গত ১৮ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় দায়ের হওয়া দস্যুতা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শাহ জালালকে একই দিন দুপুর ২টার দিকে জেলার সীতাকুণ্ড থানার ভাটিয়ারী থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সন্ধ্যা ৭টার দিকে ফেনী সদর মডেল থানার লেমুয়া এলাকা থেকে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় গত ১৭ এপ্রিল দায়ের হওয়া ধর্ষণের মামলার আসামি তাওহিদুল ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।
 
ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।