দক্ষিণ পূর্ব

আগামীর বাংলাদেশ হবে ‘রেইনবো নেশন’: আমির খসরু

Masud forhan
প্রকাশ : ২ জানুয়ারী ২০২৬
পঠিত :
আগামীর বাংলাদেশ হবে ‘রেইনবো নেশন’: আমির খসরু
নিজস্ব প্রতিবেদক

​দক্ষিণ-পূর্ব এশিয়ার আলোকিত সংঘমনীষা এবং বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, বিশ্ববরেণ্য মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের মহাপ্রয়াণোত্তর জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। 

শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

​শ্রদ্ধা নিবেদন শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “মহামান্য সংঘরাজ ভান্তের শতবর্ষী জীবনের ত্যাগ আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সাথে আমি শ্রদ্ধা জানাই বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি একটি বৈষম্যহীন ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতির স্বপ্ন দেখেছিলেন। আগামীর বাংলাদেশ হবে সেই স্বপ্নের রেইনবো নেশন।”

​তিনি আরও বলেন, “রেইনবো নেশনে অনেক রং থাকে, কিন্তু তারা সবাই মিলে একটি সুন্দর আবহ তৈরি করে। ঠিক তেমনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই সূত্রে আবদ্ধ থাকব। এখানে কোনো বিশেষ দলের নয়, বরং সকল মানুষের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা হবে। ধর্ম, সংস্কৃতি, ইতিহাস ও ভাষা যার যার হলেও আমরা সবাই গর্বিত বাংলাদেশি হিসেবে পরিচয় দেব। এই বাংলাদেশ হবে স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং উদার গণতান্ত্রিক, যেখানে উন্নয়নের সুফল প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে যাবে।”
​বাংলাদেশ বৌদ্ধ সমিতির আয়োজনে প্যারেড কর্নারে অনুষ্ঠিত এই সভায় ভদন্ত বসুমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে উদ্বোধনী ভাষণ প্রদান করেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির। সঞ্চালনা করেন ভদন্ত বোধিমিত্র মহাস্থবির।​

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ​বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া, ​চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, ​বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিএনপি নেতা রুবেল বড়ুয়া।

​এ সময় জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের নেতা কমল জ্যোতি বড়ুয়া, নন্দন বড়ুয়া সাজু, প্রিতম বড়ুয়া ডালিম, সজল বড়ুয়া, সুমন বড়ুয়া, সত্যজিত বড়ুয়া রুপু, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, কল্লোল বড়ুয়া, জুয়েল বড়ুয়া, মহিরাজ বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​বিপুল সংখ্যক পুণ্যার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে প্যারেড মাঠে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা মহামান্য সংঘরাজের স্মৃতি চারণ করে তাঁর অহিংসা ও শান্তির বাণী ধারণ করার আহ্বান জানান।
ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।