দক্ষিণ পূর্ব

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টেকনিক্যাল ব্যবসায়ী সমিতির সচেতনতা র‍্যালী

mainulislam
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫
পঠিত :
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টেকনিক্যাল ব্যবসায়ী সমিতির সচেতনতা র‍্যালী
নিজস্ব প্রতিবেদক:

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে টেকনিক্যাল ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৩টায় র‍্যালিটি চট্টগ্রাম পলিটেকনিক মোড় থেকে শুরু হয়ে টেক্সটাইল মোড় প্রদক্ষিণ করে বেবিসুপার মার্কেটের সামনে শেষ হয়। এতে ব্যবসায়ী নেতারাসহ স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। 

র‍্যালি শেষে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী বলেন, "অন্য বছরের তুলনায় এবারের রমজানে বাজার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল ছিল। ব্যবসায়ীরা রমজানের পবিত্রতা রক্ষায় যথেষ্ট সংযমী ছিলেন। যা বাজারদরের ভারসাম্য রক্ষায় সহায়ক হয়েছে।"

তিনি আরও বলেন, সরকার ও ব্যবসায়ী সমাজের যৌথ প্রচেষ্টায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। তবে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

এ সময় আরও বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম, ইমরান সিকদার, ডা. সিরাজুল ইসলাম, হাসেম সওদাগর, ফরিদ সওদাগর প্রমূখ। র‍্যালির মাধ্যমে ব্যবসায়ীরা সাধারণ জনগণকে ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।