রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শওকত আলী। রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাঈদুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙ্গুনিয়া উপজেলার আমীর মাওলানা হাসান মুরাদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলক এম শাহ আলম ডিগ্রি কলেজের সভাপতি এরফানুল হক, সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আরিফুর ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলম এবং মাস্টার মুহাম্মদ হোসাইনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি, শিক্ষক মণ্ডলী এবং ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলাধীন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় ৫০০ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং আকর্ষণীয় উপহার সামগ্রী প্রদান করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করতে উৎসাহিত করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এই ধরনের অনুষ্ঠান সমাজে শিক্ষার গুরুত্ব এবং মেধাবীদের মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে। শিক্ষার্থীরা এই সম্মাননা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং তাদের মধ্যে আরও ভালো করার স্পৃহা তৈরি হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার এই প্রয়াস সমাজের সকল স্তরে প্রশংসিত হয়েছে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।