দক্ষিণ পূর্ব

রাঙামাটিতে মারমা তরুণীকে ধর্ষণ করে পালিয়েছে ছাত্রলীগ নেতা

Masud forhan
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫
পঠিত :
রাঙামাটিতে মারমা তরুণীকে ধর্ষণ করে পালিয়েছে ছাত্রলীগ নেতা
ডেস্ক রিপোর্ট 

রাঙামাটিতে ২২ বছর বয়সী এক মারমা তরুণী ধর্ষণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা মো. ফাহিমের (২৫) বিরুদ্ধে।

এ ঘটনায় কাউখালী থানায় ভাড়া বাড়ির মালিকের হাতে ধর্ষণের অভিযোগ করে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। এই ধর্ষিত তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ঘটনার পরপরই আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. ফাহিম (২৫) পলাতক রয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কাউখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে বড়ডলু পাড়া গ্রামের বাসিন্দা ওই তরুণী। আসামি ফাহিম উপজেলার কলমপতি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ১ নম্বর ওয়ার্ডের বিনা ভোটের মেম্বার মো. আনোয়ারের ছেলে।

মামলার এজাহারে ভুক্তভোগী তরুণী উল্লেখ করেন, পোয়াপাড়া গ্রামের আনোয়ারের বাড়িতে ভাড়া থাকেন তিনি। আসামি গত ১৭ এপ্রিল রাতে ধর্ষণের চেষ্টা চালায়। বাঁধা দেওয়ায় ফাহিম তাকে মারধর করে। আহত হয়ে তিনি কাউখালী হাসপাতালে চিকিৎসা নেন এবং থানায় অভিযোগ দেন। এর আগেও আসামি মো. ফাহিম ওই তরুণীকে গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় ধর্ষণ করে।

রাঙামাটি জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, ভুক্তভোগীকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে। ভুক্তভোগীর ধর্ষণের পরীক্ষা ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ বলেন, ভুক্তভোগীর অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। তরুণীকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।