ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে নৃশংসভাবে মো. মানিক (৪৫) নামে এক যুবদলকর্মী খুন হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়াস্থ ভান্ডারী কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া।
নিহত মো. মানিক ওই স্থানীয় প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে। নিহত যুবদলকর্মী মানিক বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।
সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১২টায় ভান্ডারী কলোনির হানিফের ভাড়া ঘরে খাবার খেতে গিয়েছিল মানিক। এসময় অজ্ঞাতনামা- ৮-১০ অস্ত্রধারী সন্ত্রাসী শর্টগানের গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।
হত্যাকারীরা মুখোশধারী ছিল। রাতে ঘটনাস্থলে ছুটে যান রাউজান থানার ওসিসহ একদল পুলিশ। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শর্টগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি এখনো।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।