দক্ষিণপূর্ব ডেস্ক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ২০২৫-২০২৭ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার (০৫ অক্টোবর) চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এক আনুষ্ঠানিক আয়োজনে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মনোনয়ন সংগ্রহ করা যাবে আগামী ৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করতে হবে আগামী ১২ অক্টোবর এবং যাচাই-বাছাই করা হবে আগামী ১৩ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ১৬ অক্টোবর। জাতীয় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এই নির্বাচনী তফসিল চূড়ান্ত করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ অক্টোবর চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার শেখ মোহাম্মদ আজিজ উল্লাহ, মোহাম্মদ মঈন উদ্দীন এবং মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী। এছাড়াও ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক এবং চট্টগ্রামের বিভিন্ন পত্রিকার গণমাধ্যমকর্মীরা ছিলেন।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।