দক্ষিণ পূর্ব

দশ দিনে রেমিট্যান্স এলো ১১,১১৩ কোটি টাকা

Masud forhan
Masud forhan
প্রকাশ : ১২ মে ২০২৫ ০২:৫৭ দুপুর
পঠিত : ৩২
দশ দিনে রেমিট্যান্স এলো ১১,১১৩ কোটি টাকা
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক 

১০ দিনে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে ৯০ কোটি ৩৪ লাখ ৯০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ১১৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। চলতি মে মাসের প্রথম ১০ দিনে এ রেমিট্যান্স আসে।

সোমবার (১২ মে) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। মে মাসের ১০ দিনের প্রবাসী আয় ইতিবাচক ধারাতে রয়েছে।

এই ১০ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৯ কোটি ৩ লাখ ৪৯ হাজার ডলার। আগের বছরের মে আসে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৩৩৩ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ ১০ হাজার ডলার। একক সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার ডলার।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।