দক্ষিণ পূর্ব

রাবিপ্রবিতে মুছে ফেলা হলো জুলাই বিপ্লবের গ্রাফিতি, জড়িতদের অপসারণ দাবি

Masud forhan
Masud forhan
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ০২:৫৪ দুপুর
পঠিত : ৭
রাবিপ্রবিতে মুছে ফেলা হলো জুলাই বিপ্লবের গ্রাফিতি, জড়িতদের অপসারণ দাবি
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক 

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) মুছে ফেলা হলো জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের গ্রাফিতি। এ নিয়ে ছাত্র-জনতাসহ সব মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িত সেতু চাকমা ও দিনেশ চাকমার অপসারণ দাবি করেছে তারা। 

সোমবার (১১ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে নতুন রং করার সময় এমন ঘটনা ঘটেছে।

জুলাই-আগস্ট গ্রাফিটি মুছে ফেলায় অনেকটা বিস্মিত ও হতবাক হয়েছে সাধারণ শিক্ষার্থীরা। কিছু দিন আগেই জুলাইকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি নতুন ম্যুরাল স্থাপন করেছিল। সেই প্রশাসন কিনা গ্রাফিতি মুছে দিলো, এমন প্রশ্নে দ্বিধাদ্বন্দ্বে রাবিপ্রবিয়ানরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে ক্যাম্পাসে এটাই ছিলো আমাদের অভিনব প্রতিবাদ। কিন্তু গ্রাফিতি মুছে ফেলায় তা আমাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। 

শিক্ষার্থীরা বলেন, আমাদের আবেগে হাত দিয়ে নতুন কোনো তাল-বাহানা করে হবে না। এর সাথে জড়িত উপ-রেজিস্ট্রার (এস্টেট) সেতু চাকমার ও সহকারী প্রকৌশলী দিনেশ চাকমার শাস্তিমূলক পদক্ষেপসহ অপসারণ চাই আমরা শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের প্রতিকৃতি মুছে ফেলার মত দুঃসাহস কিভাবে হলো ‘জবাব চাই- জবাব চাই’। প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী দিনেশ চাকমা এবং এস্টেট শাখার উপ-রেজিস্ট্রার সেতু চাকমার অপসারণ করার জন্য কঠোর কর্মসূচি শিক্ষার্থীদের পক্ষ হতে আসছে।

গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে জানতে চাইলে রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, এমন ঘটনার জন্য আমরা দুঃখিত। গ্রাফিতি মুছে দেওয়ার জন্য আমার কোন নির্দেশনা ছিল না। মিস্ত্রিকে অন্য পাশে রং করার জন্য বলা হয়েছিল। কিন্তু মিস্ত্রি ভুল করে পুরো দেয়াল রং করে ফেলেছে। আমারও দেখে খুব মন খারাপ হয়েছে। যাইহোক, আমরা দ্রুতই একটি গ্রাফিতি অংকন অনুষ্ঠান করে নতুন করে গ্রাফিতি তৈরি করবো।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।