দক্ষিণ পূর্ব

সাজেকে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিপাকে কয়েকশ পর্যটক

Masud forhan
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫
পঠিত :
সাজেকে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিপাকে কয়েকশ পর্যটক
রাঙামাটি প্রতিনিধি 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে সড়ক অবরোধ হয়েছে। এতে খাগড়াছড়ির সাথে সকল প্রকার যানচলাচল বন্ধ রয়েছে সড়কটিতে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর ভারী বৃষ্টির ফলে বাঘাইহাট সাজেক সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পরে। এতে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় সাজেকে আনুমানিক ৪২৫ জন পর্যটক আটকে গেছে বলে জানা যায়। 

এছাড়া সড়কে মাটি ধসের কারণে দুই পাশে বহু যানবাহন আটকে গেছে। এতে নারী শিশুসহ চরম ভোগান্তিতে পড়ছে অসংখ্য মানুষ। সংবাদ পেয়ে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরাতে কাজ শুরু করেছে।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। সাথে বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পড়েছে। স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি তবে ভারী যন্ত্রপাতি ও বল্ডুজার ছাড়া এসব পাথর গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারকে জানানো হয়েছে। 

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের সাথে যোগাযোগ করা হলে সড়কটি তাদের আওতাভুক্ত নয় বলে জানিয়ে এটি ইসিবির সড়ক বলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে বলেন।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।