দক্ষিণ পূর্ব

সন্দ্বীপে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

Masud forhan
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫
পঠিত :
সন্দ্বীপে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মুছাপুর বদিউজ্জামান উচ্চবিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে গাছুয়া একে একাডেমি উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ইউনিটের হাজারো নেতাকর্মী অংশ নেন।

র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাওন রকি, পৌরসভা বিএনপির সদস্য মনিরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা নাহিদ মেম্বার, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলীম মেম্বার এবং সারিকাইত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নূর নবী প্রমুখ। এছাড়া ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা র‍্যালিতে যোগ দেন।

র‍্যালি-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে রাজপথে সক্রিয় ভূমিকা পালন এবং একাধিকবার কারাবন্দি হওয়া সত্ত্বেও ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন দলের প্রতি অবিচল থেকেছেন। তারা উল্লেখ করেন, প্রতিকূল সময়েও তিনি নানা হামলা-নির্যাতন উপেক্ষা করে দলের কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

বক্তারা আরও বলেন, সন্দ্বীপে বিএনপির সাংগঠনিক পুনর্গঠন, তৃণমূলকে শক্তিশালী করা, অসুস্থ কর্মীদের চিকিৎসা সহায়তা দেওয়া এবং মামলার কারণে বিপদে পড়া নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি কর্মীদের মাঝে আশা ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান— চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে পরীক্ষিত ও সাহসী নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।