দক্ষিণ পূর্ব

সন্দ্বীপের উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Masud forhan
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
সন্দ্বীপের উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সন্দ্বীপে মগধরা ইউনিয়নের উদ্যোগে ‘সন্দ্বীপের উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর ) বাদে মাগরিব শুরু হওয়া এ সভায় স্থানীয় উন্নয়ন, জনসাধারণের অধিকার এবং মৌলিক চাহিদা পূরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন সিকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, সন্দ্বীপবাসীর মৌলিক চাহিদা পূরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কৃষি ও জেলে জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। দ্বীপের জনগণ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা আপোসহীনভাবে কাজ করে যাব।

তিনি আরও বলেন, নদীভাঙন রোধ, জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধান, সড়ক যোগাযোগ উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জামায়াতে ইসলামী বাস্তবমুখী কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে সেই উন্নয়ন হতে হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি ও যুব বিভাগ উত্তর জেলার সেক্রেটারি, মগধরা ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ ইকবাল হোসাইন। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দীন এবং ছাত্রশিবির উত্তর জেলার সাবেক সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন আরব।

উদ্বোধনী বক্তব্য রাখেন মগধরা ইউনিয়নের সমন্বয় কমিটির যুগ্ম-আহবায়ক মাস্টার মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর জননেতা মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সন্দ্বীপ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের, সন্দ্বীপ গণ-উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ আলতাফ উদ্দিন ভূঁইয়া, সন্দ্বীপ গণ-উন্নয়ন পরিষদের সেক্রেটারি ইলিয়াস হায়দার, মগধরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ ছায়েদুল ইসলাম, নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা ফখরুল ইসলাম কাদেরী, আবুল বশার, মাস্টার ইফতেখারুল আলম, আখতারুজ্জামান, শাহ এমরান, বেলাল হোসাইন সায়েম, মগধরা ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি শাকিল খান ও মো. জিকু।

এছাড়া মগধরা ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি ও ওয়ার্ড সভাপতি গণও বক্তব্য প্রদান করেন। বক্তারা সন্দ্বীপের সার্বিক উন্নয়নে জনগণের সক্রিয় সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন এবং একটি ন্যায়ভিত্তিক, টেকসই ও জনগণকেন্দ্রিক উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।