দক্ষিণ পূর্ব

হাসিনার ফ্যাসিস্ট বাহিনী থেকে দূরে থাকতে হবে : সরওয়ার আলমগীর

মনির ফয়সাল
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৫
পঠিত :
হাসিনার ফ্যাসিস্ট বাহিনী থেকে দূরে থাকতে হবে : সরওয়ার আলমগীর
ফটিকছড়ি প্রতিনিধি

নির্বাচন বানচালের জন্য একটি গোষ্টি একের পর এক ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।  তিনি ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে হাসিনার ফ্যাসিস্ট বাহিনী থেকে দূরে থাকতে হবে এবং গুপ্ত বাহিনী থেকেও দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রামের ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২ নং দাঁতমারা ইউনিয়নের ৫-৬ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা মাস্টার সফিউল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহম্মদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন।

ভূজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক একরামুল হক একরাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের, আবদুল হোসেন আবু, আহম্মদ সাফা, বেলাল সওদাগর, মোঃ এনাম, আবদুল মোনাফ, হানজালা, ইলিয়াস চৌধুরী, মাস্টার বসর, আবদুল হালিম সিকদার, মোঃ ইউসুফ, জাহাঙ্গীর, মোজাহারুল ইকবাল লাভলু, রকিব ভুয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, ফটিকছড়ি কলেজ ছাত্রদলের সভাপতি কে এফ সায়মন, বেলাল, জসিম, নাজিম, ইয়াকুব, শাকিল, সাকিব, গিয়াস ইমাম, এরশাদ, জুনায়েদ প্রমুখ।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।