দক্ষিণ পূর্ব

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে : সাঈদ আল নোমান

মনির ফয়সাল
প্রকাশ : ৭ মে ২০২৫
পঠিত :
ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে : সাঈদ আল নোমান
নিজস্ব প্রতিবেদক

একটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন তরুণ বিএনপি নেতা পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান। 

বুধবার (০৭ মে) নগরের একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম-১০ সংসদীয় আসন আয়োজিত আগামী ১০ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ডে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাঈদ নোমান বলেন, ‘চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামের মাটি জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ ছাত্রদলের ওয়াসিম আকরামের রক্তস্নাত। সুতরাং এই চট্টগ্রাম থেকে তারুণ্যের অধিকার আদায়ের সমাবেশের সূচনা যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ 

তিনি আরও বলেন, ‘মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই আন্দোলন পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সফলতার মুখ দেখেছে তরুণদের হাত ধরেই। একটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাই তরুণ নেতৃত্বের বিকাশ এবং রাষ্ট্রীয় কাঠামোতে তাদের অংশগ্রহণের পথ সুগম করতে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশ’ করার নির্দেশ দিয়েছেন।’ 

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপ্টির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কমিশনার শামসুল আলম, জসিম উদ্দিন জিয়া, তোফাজ্জল হোসেন, মোশাররফ জামাল, শরীফুল আলম, খাজা আলাউদ্দিন, শফি উল্লাহ, আলী হায়দার, আশরাফ খান, আনোয়ার হোসেন আরজু, দাদান দড়ি সুরুজ, গোলাম মনছুর, গফুর বাবুল, আঁখি সুলতানা, শামসুন নাহার,  রেজাউল করিম মিন্টু, মো. ছালেহ, কুতুব উদ্দিন, কাফি মুন্না, আনিসুজ্জামান টুটুল, মোশাররফ আমিন সোহেল, রাজু খান প্রমুখ।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।