দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে সহপাঠীর হাতে স্কুলছাত্র নিহত

মনির ফয়সাল
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫
পঠিত :
হাটহাজারীতে সহপাঠীর হাতে স্কুলছাত্র নিহত
হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে সহপাঠীর হামলায় নিহত হয়েছে তানভীর (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পৌরসদরের পুরাতন পৌর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত তানভীর আলীপুর রহমানিয়া অ্যান্ড কলেজের ছাত্র এবং পৌরসভা ১নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের একটি ভিডিওকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি মীমাংসা করে দেওয়ার পরও অভিযুক্ত শিহাব নামের এক শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে সে কয়েকজন সহযোগীকে নিয়ে পুরাতন পৌর কার্যালয়ের সামনে তানভীরের ওপর হামলা চালায়।

এসময় তারা তানভীরকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার মো. নাজমুল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মহিউদ্দিন/এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।