দক্ষিণ পূর্ব

কর্ণফুলীতে স্কুলছাত্র অপহরণ, মামা গ্রেপ্তার

মনির ফয়সাল
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫
পঠিত :
কর্ণফুলীতে স্কুলছাত্র অপহরণ, মামা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সায়েম (১২) অপহরণের এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ।  এ ঘটনায় পুলিশ অপহরণকারী আল হাসান (২৫)কে গ্রেপ্তার করে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার তামাককুন্ডি এলাকা থেকে সাইদুল ইসলাম সায়েমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার অপহরণকারী আল হাসান পটিয়ার বড়লিয়া এলাকার বাসিন্দা ও ভিকটিম সায়েমের মামা।

পুলিশ জানায়, সকালে আল হাসান স্কুলে গিয়ে সায়েমের ক্লাস শিক্ষককে বলে তার দাদা মারা গেছেন। পরে ‘নতুন ব্যাগ কিনে দেওয়ার’ কথা বলে ছেলেটিকে সঙ্গে নিয়ে যায় এবং পরে তার পরিবারকে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা পাঠানোর পর পুলিশের সহযোগিতায় সায়েমকে উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত ছাত্রকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।