দক্ষিণ পূর্ব

সমীরের নিশানায় শাহরুখ-আরিয়ান

মনির ফয়সাল
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
সমীরের নিশানায় শাহরুখ-আরিয়ান
দক্ষিণপূর্ব ডেস্ক

নিজের প্রথম নির্মাণে বলিউডের কঙ্কালসার রূপ দেখিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। সেইসঙ্গে ব্যঙ্গ করেছেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। তিনিও কম যাননি। শাহরুখের নামে দিয়েছেন ২ কোটি রুপির মানহানির মামলা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্যাড্‌স অফ বলিউড’ ওয়েব সিরিজে এক এনসিবি আধিকারিকের চরিত্রকে ব্যঙ্গ করা হয়েছে। সেই চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার সঙ্গে চেহারার সাদৃশ্য রয়েছে সমীর ওয়াংখেড়ের, দাবি নেটাগরিকের। সেই চরিত্রটি দেখেই আরিয়ান ও শাহরুখের নামে মামলা ঠুকেছেন সমীর। আবেদনে এই সিরিজকে ‘মিথ্যা, মানহানিকর ও বিদ্বেষপরায়ণ’ বলে দাবি করেছেন সমীর।

সমীরের অভিযোগ, সিরিজটি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে নির্মিত। তিনি আদালতের কাছে স্থায়ী ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চেয়েছেন, যাতে ভবিষ্যতে তার চরিত্র নিয়ে কোনো কনটেন্ট প্রচার না হয়। পাশাপাশি ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন, যা ক্যান্সার রোগীদের চিকিৎসায় দান করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

গেল ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজটি পরিচালনা করেছেন আরিয়ান খান। প্রথম কাজেই বিতর্কে জড়িয়ে পড়লেন শাহরুখপুত্র। সিরিজের প্রথম পর্বেই দেখা যায়, সাদা শার্ট-কালো প্যান্ট পরিহিত এক অফিসার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। চেহারা ও ভঙ্গিমায় মিল থাকায় চরিত্রটিকে সমীর ওয়াংখেড়ের সঙ্গে তুলনা করছেন দর্শকরা। এই দৃশ্য নিয়েই মূলত বিতর্ক শুরু হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ অক্টোবর মুম্বাই থেকে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। টানা ২৫ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। পরে ২০২২ সালের মে মাসে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। সেই আলোচিত ঘটনাই নতুন করে তুলে ধরা হয়েছে দ্য ব্যাডস অব বলিউড-এ।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।