দক্ষিণ পূর্ব

৩১ দফা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদতন্ত্রের কবর রচনা হবে: সরওয়ার আলমগীর

Masud forhan
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫
পঠিত :
৩১ দফা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদতন্ত্রের কবর রচনা হবে: সরওয়ার আলমগীর
 ফটিকছড়ি প্রতিনিধি 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৬টি বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে ৫ আগস্ট গণঅভূত্থানের মাধ্যমে স্বৈরাচারি হাসিনার পতন হয়েছে। স্বৈরাচারের পতনের পর রাষ্ট্র মেরামতে তারেক রহমান ৩১ দফা রূপরেখা দিয়েছেন। আগামীতে বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদতন্ত্রের কবর চিরতরে রচনা হবে। কারণ দেশের মানুষ জুলাই গণঅভ্যুথানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে চিরতরে প্রত্যাখান করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

সরওয়ার আলমগীর বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কারণ তারা গণতন্ত্রের কথা মুখে বললেও বাস্তবে ধারণ করেনি। বাংলাদেশে শেখ মুজিব ও শেখ হাসিনা বারবার গণতন্তের কবর রচনা করে ফ্যাসিবাদতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। অপরদিকে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার জনগণ গণতন্ত্রের সুফল ভোগ করেছে। আওয়ামী লীগের গত ১৭ বছরের ফ্যাসিবাদি আচরণ অনুধাবন করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে চিরস্থায়ীভাবে গণতান্ত্রিক রাষ্ট্র মেরামতে ৩১ দফা উপস্থাপন করেছেন। 

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, বিএনপি নেতা মহিউদ্দিন আজম, মুনসুর আলম চৌধুরী, জয়নাল আবেদীন, ফরিদুল আলম চৌধুরী, নুরুল হুদা, বিপ্লব ভান্ডারী, শাহরীয়ার চৌধুরী, শাহজাহান, ইয়াকুব ওসমান ভান্ডারী, জয়নাল, মোজাহার, শাহজাহান তালুকদার, ডা: সাধন, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন, আফাজ, গিয়াস, তৌফিক, তাহসিন ও মোরশেদসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।