ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি–ভূজপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন দিন–রাত নিরলসভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তিনি ভোটারদের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে নুরুল আমিন বলেন, “আমি নির্বাচিত হলে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ ফটিকছড়ি গড়ে তুলব, ইনশাল্লাহ।” তিনি আরো বলেন, জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই হবে তার রাজনীতির প্রধান অঙ্গীকার।
মতবিনিময় সভায় তিনি সাধারণ ভোটারদের কথা শোনেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সমস্যার প্রতিও বিশেষ গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে কথা বলেন।
অধ্যক্ষ নুরুল আমিন আরও বলেন, ফটিকছড়ির উত্তর ও দক্ষিণ অঞ্চলে পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বেকার যুবক–যুবতী, বিধবা, হতদরিদ্র, কৃষক, প্রান্তিক জনগোষ্ঠী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা ও সহায়তা কার্যক্রম গ্রহণের আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, ধর্মপুর জামায়াতে ইসলামীর সভাপতি আবু জাফর মোহাম্মদ আলমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভা শেষে স্থানীয় ভোটাররা তাদের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরেন এবং শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী নেতৃত্ব প্রত্যাশা করেন।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।