ডেস্ক রিপোর্ট
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকার দামুয়া পুকুর থেকে এক অজ্ঞাত প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত মধ্যরাত আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। লাশটি পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা আমাদের খবর দেয়। মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।