চট্টগ্রামের অন্যতম বৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প ‘অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬’-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মহানগরের অংকুর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবীর কাছে হস্তান্তর করা হয়। ফলাফল হস্তান্তর করেন প্রকল্পের চট্টগ্রাম মহানগর উত্তর জোনের সদস্য সচিব আনোয়ার হোসাইন ও দক্ষিণ জোনের সদস্য সচিব সাব্বির হোসাইন সাকিব।
ফলাফল গ্রহণের পর প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, নৈতিক ও জাগতিক যোগ্যতার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করতে এ ধরনের শিক্ষামূলক প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অংকুর বৃত্তি প্রকল্প সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে ভূমিকা রাখায় তিনি সংগঠনের পরিচালক ও কার্যনির্বাহী সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অংকুরের বিভিন্ন অঞ্চল ও জোনের পরিচালক এবং কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃত্তি পরীক্ষার ফলাফল যেভাবে জানা যাবে
শিক্ষার্থীরা অংকুরের নির্ধারিত ওয়েবসাইট ও ফেসবুক পেজে পরীক্ষার ফলাফল দেখতে পারবে।
ওয়েবসাইট:
- www\.aunkurctgnorth.org
- www\.aunkurctgsouth.org
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।