দক্ষিণ পূর্ব

আট বছর পর ফটিকছড়িতে চা শ্রমিকদের নির্বাচন, ভোটগ্রহণ চলছে

saiful
saiful
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ ০৯:৫৯ সকাল
পঠিত : ২৭
আট বছর পর ফটিকছড়িতে চা শ্রমিকদের নির্বাচন, ভোটগ্রহণ চলছে

চট্টগ্রামের ফটিকছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে চা-বাগান পঞ্চায়েত নির্বাচন। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এ নির্বাচন ঘিরে চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভোটারদের উপস্থিতিও বেশ ভালো বলে জানিয়েছেন প্রার্থীরা।

প্রার্থীরা জানান, আট বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন তাঁরা।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর এলাকায় মোট ১৮টি চা-বাগানের ২২টি পঞ্চায়েতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ভোটার ৮ হাজার ৭০২ জন। তাঁদের মধ্যে পুরুষ ৪ হাজার ৮৮৮ জন এবং নারী ৪ হাজার ৬১৪ জন।

মোট ২২টি ভোটকেন্দ্রের ৪০টি বুথে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে দায়িত্ব পালন করছেন ২২ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪০ জন পোলিং কর্মকর্তা ও ৪০ জন পোলিং সহকারী। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বে রয়েছেন পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিরাপত্তার দায়িত্বে প্রতি কেন্দ্রে একজন এসআই বা এএসআই এবং তিনজন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। পাশাপাশি প্রতি কেন্দ্রে একজন প্লাটুন কমান্ডার ও তিনজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ৮৮ জন পুলিশ সদস্য ও ৮৮ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া ফটিকছড়ি থানার অধীনে একটি এবং ভূজপুর থানার অধীনে চারটি পুলিশ মোবাইল টিম দায়িত্ব পালন করছে।

এ নির্বাচনে পঞ্চায়েত নির্বাচন, ভ্যালি নির্বাচন এবং কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও সম্পাদকমণ্ডলী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।