দক্ষিণ পূর্ব

আনোয়ারায় ‘আর্ন’ প্রকল্পের উপজেলা সমন্বয় কমিটি গঠন

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ ০৭:২৪ বিকাল
পঠিত : ৪
আনোয়ারায় ‘আর্ন’ প্রকল্পের উপজেলা সমন্বয় কমিটি গঠন

ছবি সংগৃহীত

Degchibarictg

চট্টগ্রামের আনোয়ারায় যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘অর্থনৈতিক ত্বরান্বিতকরণ ও কর্মক্ষম তরুণদের স্থিতিস্থাপকতা’ (আর্ন) প্রকল্পের উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় আনোয়ারা উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায়, সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিন উদ্দিন।

সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউ করিম ভুঁইয়া, আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র বসু, মোহাম্মদ মুসা খান, মাস্টার আশরাফ আলী, সামসেড বাংলাদেশের ব্যবস্থাপক পারিজাত চক্রবর্তী, সাংবাদিক কাঞ্চন সুশীল, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা, উপজেলা সমবায় কর্মকর্তা পল্লবী দাশ গুপ্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রিজোয়ান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহমেদ সরকার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়া সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি তাবাবসুম জাহান, সাবিহা নাসরিন ও মোহাম্মদ মোজাহেরুল আলম এবং বিটার উপজেলা ব্যবস্থাপক সুমন সেনসহ সংস্থাটির কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিন উদ্দিন বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কিশোর-কিশোরীদের দক্ষ করে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, উপজেলা সমন্বয় কমিটির সদস্যরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম যথাযথভাবে যাচাই-বাছাই করে অনুমোদন দিলে ভবিষ্যতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টিতে প্রকল্পটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

প্রকল্পটির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন ইউএনও। একই সঙ্গে আনোয়ারায় প্রকল্প বাস্তবায়নে বিটার কর্মকর্তা-কর্মীদের কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

সভা শেষে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, উপজেলা সমন্বয় কমিটির দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।