দক্ষিণ পূর্ব

আর বসে থাকার সুযোগ নেই

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ ০৭:২২ সকাল
পঠিত : ৫৩
আর বসে থাকার সুযোগ নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রাত ৩টার পর ডাকসুর ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে তিনি এর নিন্দা জানান।

তিনি আরও বলেন, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

জামায়াত আমির অভিযোগ করেন, একের পর এক পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এ পরিস্থিতির জন্য প্রধানত দায়ী।

তিনি সতর্ক করে বলেন, সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার সুযোগ নেই।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।