দক্ষিণ পূর্ব

রমজানে ইতেকাফ পালন করে এক মা’সহ তিনজন পেলেন ওমরাহ পালনের সুযোগ

sathi
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫
পঠিত :
রমজানে ইতেকাফ পালন করে এক মা’সহ তিনজন পেলেন ওমরাহ পালনের সুযোগ

ডেস্ক রিপোর্ট 

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন গোলাম আলী নাজির পাড়ায় অবস্থিত আল হুমাইরা (রা.) মহিলা মাদ্রাসা জামে মসজিদে পবিত্র রমজান মাসে ইতেকাফের জন্য নির্বাচিতদের মধ্য থেকে তিনজন পেলেন পবিত্র ওমরাহ পালনের সুযোগ।

সৌভাগ্যবান এই তিনজন হলেন- কুমিল্লার মাওলানা আজাদ ও তার মা এবং মিরসরাইয়ের মাওলানা রেজাউল করিম। যারা বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া-আসা, থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ পাবেন।

এই মহৎ উদ্যোগটির পেছনে রয়েছেন চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। যারা সবসময়ই ধর্মীয়, সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সমাজে ইতেকাফের গুরুত্ব আরও সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমরা জানি ইতেকাফ হচ্ছে আত্মশুদ্ধি ও ইবাদতের এক অনন্য মাধ্যম। আমরা এ বছর একজনকে ওমরা পালনের সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু আমাদের অতিথিরা আরও দুজনকে এই সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছেন।

প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন আরও বলেন, এ বছর রমজানে শিশু থেকে বৃদ্ধসহ ৬৫ জন ইতেকাফে অংশ নেন। এর আগে প্রায় ৮শ’ ইতেকাফে থাকার জন্য আবেদন করেন। তাদের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত হন ৬৫ জন। যারা দেশের ‍বিভিন্ন প্রান্তের মানুষ। তাদেরকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিদিন সেহেরি, ইফতার ও রাতের খাবার দেয়া হয়েছিল। এছাড়াও প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে দেয়া হয়েছিল।

পুরো ইতেকাফ জুড়ে সকলের আমল, ইবাদাত, পারিবারিক ও সামাজিক অবস্থান ইত্যাদি বিবেচনায় ছয়জন প্রাথমিকভাবে নির্বাচিত হন। এদের মধ্যে থেকে লটারির মাধ্যমে প্রথমজন মাসহ এবং দ্বিতীয় জন মিলে মোট তিনজন এবারের ওমরাহ পালনের জন্য নির্বাচিত হয়েছেন। পূর্বের বছরের মতো এবারো আগামী মাসে শুরু হওয়া হজের পরপরই নির্বাচিতরা পবিত্র ওমরাহ পালনের জন্য যাত্রা শুরু করবেন।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।