দক্ষিণ পূর্ব

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, হতাহত ১২১ হুথি যোদ্ধা

saiful
saiful
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ ০৩:৪৬ রাত
পঠিত : ৪৫
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, হতাহত ১২১ হুথি যোদ্ধা

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালিয়েছে দেশটির সরকারি সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।

তিনি জানান, সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন প্রদেশে হুথিদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

অভিযানে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা চালানো হয়েছে। এতে হুথি বাহিনীর ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ ইয়েমেনের কয়েকটি ফ্রন্টে লড়াই চলছে। সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান লক্ষ্য করে অভিযান জোরদার করেছে।

এদিকে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজের দাবি, শুক্রবার তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু। তবে এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।