দক্ষিণ পূর্ব

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘এনাফ ইজ এনাফ’

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ ০৮:৫৩ সকাল
সর্বশেষ আপডেট : ১ সপ্তাহ আগে
পঠিত : ৬৩
‘এনাফ ইজ এনাফ’

প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও দেশে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের কোনো জায়গা নেই। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক বিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সন্ত্রাস ও হত্যার রাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। তারা এখন নিরাপত্তা চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে।’

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।