রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আলোচনায় আসা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে তিনি নিজেই পদত্যাগপত্র জমা দেন।
এর আগে একই দিন দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন যমুনা টেলিভিশনকে জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির নাম সামনে আসে। ঘটনাটিকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, এ ঘটনার পর দলীয় পর্যায়েও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর বিএনপির উত্তর শাখার কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতাকেও বহিষ্কার করা হয়েছে।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।